চট্টগ্রামের মির্জাপোল বস্তিতে আবারও আগুন

চট্টগ্রামের মির্জাপোল বস্তিতে আবারও আগুন

ফাতেহ ডেস্ক :

চট্টগ্রামের মির্জাপোল বস্তিতে আবার আগুন লেগেছে। শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে হঠাৎ করেই নগরের মির্জাপোল বস্তিতে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে স্থানীয়রা।

চট্টগাম ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক ফরিদ আহমদ চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের ১৪টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

উল্লেখ্য,এর আগে গত শুক্রবার (২৪ জানুয়ারি) নগরের পাঁচলাইশ থানার মির্জাপোল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দেড়শ ঘর পুড়ে যায়।

আগের সংবাদজেরুজালেম বিক্রি করার জন্য নয় : এরদোগান
পরবর্তি সংবাদনাগরিকত্ব আইন বিরোধী নাটক মঞ্চস্থ করায় স্কুলের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা