আন্তর্জাতিক ডেস্ক :
ট্রাম্পের তথাকথিত মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনাকে ‘দখলদারিত্বের প্রকল্প’ বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। খবর ওয়াফা নিউজ এজেন্সি।
আঙ্কারায় ৫ম আনাতোলিয়ান মিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এক বক্তৃতায় তিনি একথা বলেন।
এরদোগান আরও বলেন, জেরুজালেম বিক্রি করার জন্য নয়। এটি আমাদের জন্য একটি লাল রেখা।
