
ফাতেহ ডেস্ক
চট্টগ্রাম নগরীর নাসিরাবাদ এলাকায় সিলিন্ডার রিফিল করার সময় এক কারখানার দুই শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।
মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে সিরাজ আনু অক্সিজেন লিমিটেড কারখানায় এই দুর্ঘটনা ঘটে।
best নিহত শ্রমিকরা হলেন- সাবেদ (৩৫) ও পবিত্র দাস (৬০)। তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
আহত শ্রমিক ওসমানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রাম ফায়ার স্টেশনের সহকারী পরিচালক জসিমউদ্দিন বলেন, সিরাজ আনু অক্সিজেন লিমিটেড কারখানায় মঙ্গলবার সকালে সিলিন্ডার রিফিল করার সময় বিস্ফোরণ ঘটে। এতে দুই শ্রমিক নিহত হন। আহত আরেকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা আরও জানান, নিহতদের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
