
ফাতেহ ডেস্ক
১১ দফা দাবিতে সারা দেশে ধর্মঘট করছে নৌযান শ্রমিকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে তারা।
বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের ১১ দফা দাবির মধ্যে রয়েছে সকল নৌযান ও নৌপথে সন্ত্রাসী ও চাঁদাবাজি বন্ধ করা, ২০১৬ সালে ঘোষিত বেতন স্কেলের পূর্ণ বাস্তবায়ন, কর্মস্থলে দুর্ঘটনায় মৃত্যুর ক্ষতিপূরণ ১০ লাখ টাকা করা। দাবি আদায়ে, টার্মিনালে দফায় দফায় মিছিল করছে আন্দোলনকারী শ্রমিকরা।
বিআইডব্লিউটিএ জানিয়েছে, এরিমধ্যে কর্মবিরতি প্রত্যাহারের চেষ্টায় শ্রমিক নেতাদের সঙ্গে কয়েকদফা আলোচনা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে বলেও জানিয়েছে বিআইডব্লিউটিএ।
এদিকে ভোর থেকে শুরু হওয়া ধর্মঘটের ফলে চরম ভোগান্তিতে পড়েছেন দেশের দক্ষিণাঞ্চলগামী যাত্রীরা। সদরঘাটে ভোর থেকে অপেক্ষা করছেন তারা। অনেকেই ধর্মঘটের খবর পেয়ে সদরঘাট টার্মিনাল থেকে ফিরে গেছেন।
