চট্টগ্রামে হেফাজতে ইসলামের বিক্ষোভ

ফাতেহ ডেস্ক:

ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী সা. কে অবমাননার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ চট্টগ্রাম জেলা। চট্টগ্রামমহানগর হেফাজতের সভাপতি মাওলানা হাফেজ তাজুল ইসলামের সভাপতিত্বে আজ শুক্রবার (৩০ অক্টোবর) চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদের উত্তর গেইটে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব শায়খুল হাদিস মাওলানা জুনায়েদ বাবুনগরী সরকারিভাবে ফ্রান্সের সকল পণ্য আমদানী নিষিদ্ধ ও কুটনৈতিক সম্পর্ক বর্জন আহ্বান জানান। জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব এনে এর প্রতিবাদ জানানোর দাবিও জানান তিনি।

সমাবেশে আরো বক্তব্য রাখেন, মাওলানা সরোয়ার কামাল আজিজী, মাওলানা আলী ওসমান, মুফতী হারুন ইজহার, মাওলানা নাছির উদ্দিন মুনির, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা মীর ইদরিস, মাওলানা হাফেজ তৈয়ব, মাওলানা কারী ফজলুল করিম জিহাদী, মাওলানা জিয়াউল হোসাইন, মুফতী হাসান মুরাদাবাদী, মাওলানা জালালউদ্দিন,মাওলানা আনিসুর রহমান, মাওলানা আনোয়ার হোসেন রববানী, মাওলানা ইকবাল খলিল, মাওলানা সায়েম উল্লাহ, মাওলানা কামরুল ইসলাম কাসেমী প্রমূখ।

আগের সংবাদসাভারে হেফাজতে ইসলামের বিক্ষোভ
পরবর্তি সংবাদছবিতে আজকের যত বিক্ষোভ