সাভারে হেফাজতে ইসলামের বিক্ষোভ

ফাতেহ ডেস্ক:

ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী সা. কে অবমাননার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ সাভার উপজেলা।

আজ (৩০ অক্টোবর) শুক্রবার বাদ জুমা সাভার পৌরস্থ সিটি সেন্টারের সামনে সাভার ব্যাংক কলোনি মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আবদুল্লাহর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবীব, বিশেষ অতিথি ছিলেন হেফাজত ঢাকা মহানগর যুগ্ম মহাসচিব মাওলানা ফজলুল করীম কাসেমী।

সমাবেশে বক্তারা বলেন, ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অবমাননা করা হয়েছে। রাষ্ট্রীয়ভাবে কোন অপকর্ম করলে রাষ্ট্রীয়ভাবেই এর প্রতিবাদ হওয়া উচিৎ। কিন্তু ৯০ ভাগ মুসলমান অধ্যুষিত বাংলাদেশে এখনো কেন সরকারিভাবে কোন প্রতিবাদ করেনি, তা আমাদের বোধগম্য নয়। বাংলাদেশে ফ্রান্সের দূতাবাস থাকুক, দেশের একজন মুসলমানও চায় না। সুতরাং ফ্রান্সের সাথে সকল প্রকার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে। সরকারীভাবে ঘোষণা চাই, ফ্রান্সের কোন পণ্য বাংলাদেশে চলবে না, চলতে দেয়া হবে না। আগামী সংসদ অধিবেশনে ফ্রান্সে মহানবী সা.-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে নিন্দা প্রস্তাব পাশ করতে হবে।

সমাবেশে বক্তব্য রাখেন রাজাসন মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল মান্নান পাটোয়ারী, মাওলানা ইউসুফ সাদিক হক্কানী, আল্লামা আশিকুর রহমান কাসেমী, শাইখুল হাদীস মাওলানা আনওয়ার হোসাইন কাসেমী, যাদুরচর মাদরাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা আলী আকবর কাসেমী, আনন্দপুর মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আলী আজম, মুফতি আলী আশরাফ তৈয়ব, মুফতি শাহেদ জহিরী, মুফতি রফিকুল ইসলাম সর্দার, মাওলানা নাজমুল হাসান বিন নূরী, মাওলানা কাওসার হোসাইন, মুফতি সুলতান মাহমুদ, মুফতি মাহফুজ হায়দার কাসেমী প্রমুখ।

আগের সংবাদফেনীতে হেফাজতের বিক্ষোভ মিছিল
পরবর্তি সংবাদচট্টগ্রামে হেফাজতে ইসলামের বিক্ষোভ