চবিতে পুলিশ-ছাত্রলীগ সংঘর্ষে আহত ৭

ফাতেহ ডেস্ক

রাজনৈতিক মামলা প্রত্যাহারসহ বেশ কিছু দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একাংশের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ৭ জন আহত ও দুই কর্মী আটক হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছুড়েছে পুলিশ।

এ সময় ছাত্রলীগ নেতাকর্মীরাও ইটপাটকেল ছোড়ে। আবাসিক হলের সামনে কাঠের গুড়িতে দেয়া হয় আগুন। একটি পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়েছে।

এর আগে শাটল ট্রেন বন্ধ করে দেয় ছাত্রলীগ কর্মীরা। এসময় চট্টগ্রাম স্টেশন থেকে শাটল ট্রেনের চালক ও সহকারীকে তুলে নেয়া হয়। কেটে নেয়া হয় কয়েকটি বগির হোস পাইপ। আন্দোলনকারীদের বাধার মুখে বন্ধ ছিল শিক্ষকদের বাস। ক্যাম্পাসে রিকশা ও সিএনজি চলাচলও বন্ধ রয়েছে।

আগের সংবাদজম্মু-কাশ্মীরের গুরুত্বপূর্ণ মহাসড়কে নিষেধাজ্ঞা
পরবর্তি সংবাদজয়পুরহাটে দুজন নিহতের মামলায় ৪৭ আসামি জেল-হাজতে