
ফাতেহ ডেস্ক
জম্মু-কাশ্মীরের গুরুত্বপূর্ণ একটি মহাসড়কে সপ্তাহে দুই দিন বেসামরিক যান চলাচলে নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। এতে শুরুর দিনেই ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
বড়মুল্লা থেকে উধমপুর যাওয়ার ২৭০ কিলোমিটার সড়কে এ নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। সপ্তাহের প্রতি রবি ও বুধবার ভারতীয় বাহিনীর গাড়ির বহর চলাচলের জন্যই ভারত এমন নিষেধাজ্ঞা চাপিয়েছে।
কাশ্মীরের পুলওয়ামায় গত ১৪ ফেব্রুয়ারি ভারতীয় বাহিনীর গাড়িবহরে আত্মঘাতী হামলার মতো ঘটনা ফের যাতে না ঘটে সেজন্যই এই সতর্কতা।
