
আন্তর্জাতিক ডেস্ক :
‘চরমপন্থী নন’ প্রমাণ করতে এলকোহল পান করতে বাধ্য করা হলো এক উইঘুর বৃদ্ধকে। অনিচ্ছা সত্ত্বেও জোর করে অখাদ্য পান করলেন তিনি।
সম্প্রতি সামাজিক যোগাযোমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে এই দৃশ্য দেখা গেছে।
চরমপন্থী নন প্রমাণ করতে প্রতিনিয়ত এমন ইচ্ছেবিরুদ্ধ পরীক্ষা দিতে হয় উইঘুর মুসলিমদের। বিয়ের সময় মেয়েদের মাথা নোয়াতে হয় কমিউনিস্ট পার্টির পতাকার সামনে। শুতে হয় চীনা কর্মকর্তাদের সঙ্গে।
প্রসঙ্গত, চীনের ডিটেনশন ক্যাম্পে আটক ১০ লাখেরও বেশি উইঘুর মুসলিম। সভ্যতা শিক্ষা দেয়ার নামে তাদেরকে বাধ্য করা হচ্ছে ইসলামবিরোধী যাবতীয় কাজকর্মে। এতদিন চীন তা অস্বীকার করলেও ইদানিং বেরিয়ে আসছে গোপন সব নথিপত্র।
