চলে গেলেন বারিধারা’র মুহাদ্দিস মাওলানা আতিকুর রহমান

ফাতেহ ডেস্ক :

চলে গেলেন জামিয়া মাদানিয়া বারিধারা’র মুহাদ্দিস হযরত মাওলানা আতিকুর রহমান (রহ.)। আজ ভোর ৫টায় তিনি ইন্তিকাল করেছেন। ইন্না-লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন।

দুটো কিডনী বিকল হয়ে পড়ায় গত প্রায় ১০ বছর যাবত ডায়ালাইসিস করে আসছিলেন। বিগত কিছু দিন ধরে গুরুতর অসুস্থ হয়ে ইউনাইটেড হাসপাতাল, পরে বাংলাদেশ মেডিকেল ও সর্বশেষ ক্রিসেন্ট হসপিটালের আইসিইউ’তে চিকিৎসাধীন ছিলেন।

চিকিৎসকের পরামর্শে গত রাতে তাঁকে হাসপাতাল থেকে মাদরাসায় তারপর বাসায় নেওয়া হয়।

Image may contain: 1 person, beard, hat and closeup

আল্লাহ তাকে জান্নাতের উচু মাকাম নসিব করুন। এবং শোক সন্তপ্ত পরিবারকে সবরে জামিল দান করুন।

আগের সংবাদভিসি বাড়িতে এসেও দেখা না করে চলে যাওয়ায় মর্মাহত আবরারের মা-বাবা
পরবর্তি সংবাদআবরারের খুনিদের বিচার চেয়ে ছাত্র জমিয়তের বিক্ষোভ মিছিল শুক্রবার