
ফাতেহ ডেস্ক
নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে পর পর চারবার আমরা ক্ষমতায় এসেছি। এখন চারদিকে কেমন যেন একটা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি আমি। বাংলাদেশের রাজনীতিতেও ষড়যন্ত্র চলছে। যাদের ওপর জনগণের ভিত্তি বা আস্থা নেই, তাদের ষড়যন্ত্র করা ছাড়া কোনো উপায় নেই।
তিনি বলেন, যারা সরকারকে আঘাত দেয়ার চেষ্টা করছেন, যারা শেখ হাসিনাকে টার্গেট করছেন, যারা খন্দকার মোশতাকের বংশধর, তারা বিভিন্ন মাধ্যমে আমাদের নেতাকর্মীদের চরিত্র হনন করছেন, নেতাকর্মীদের বিপদে ফেলার চেষ্টা করা হচ্ছে, অসম্মানিত করার চেষ্টা করা হচ্ছে। যারা আওয়ামী লীগের ভালো চায়নি, তারাই এখন বড় কথা বলছে।
শুক্রবার বিকালে সিদ্ধিরগঞ্জে বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন শামীম ওসমান।
