আন্তর্জাতিক ডেস্ক :
পূর্ব তুর্কিস্তানের কাজাখ অঞ্চলের ৭ মুসলিমকে কারাদণ্ড দিয়েছে চীনের একটি আদালত। ইসলাম অনুশীলন করার কারণে তাদের এই দণ্ড দেয়া হয়েছে।
ডকুমেন্টিং অপ্রেশন এগেইনস্ট মুসলিম জানিয়েছে, হিজাব পড়া থেকে শুরু করে নামাজ পড়া পর্যন্ত বিভিন্ন ইসলামি অনুশাসন মেনে চলার কারণে তাদেরকে ১৬ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
উল্লেখ্য, চীনের বন্দীশালায় বন্দী আছে উইঘুর, কাজাখসহ বিভিন্ন অঞ্চলের ১০ লাখের বেশি মুসলিম। ইসলামবিরোধী যাবতীয় কাজ করতে বন্দীশালায় তাদেরকে বাধ্য করা হয়।
