ফরিদপুরে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ১০

ফরিদপুরে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ১০

ফাতেহ ডেস্ক:

ফরিদপুরের সদরপুর উপজেলায় ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে পুলিশসহ আহত হয়েছে কমপক্ষে ১০ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ছুড়ে।

আজ শনিবার দুপুরে ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগ ও স্বতন্ত্র সংসদ সদস্যদের সমর্থকদের মধ্যে এ ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে, ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহর সমর্থক ও স্বতন্ত্র সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরীর সমর্থকরা পৃথক পৃথকভাবে মিছিল বের করে।

সদরপুর স্টেডিয়ামের সামনে দু’পক্ষ মুখোমুখি হলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। উভয় পক্ষ ইট পাটকেল নিক্ষেপ করে ও সদরপুর স্টেডিয়ামে মুজিব বর্ষ ২০২০ প্রীতি ফুটবল ম্যাচের মঞ্চ ভাংচুর করে। এতে চার পুলিশসহ উভয়পক্ষের ১০ জন আহত হয়। আহতদেরকে সদরপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেয়া হয়।

আগের সংবাদদুই বছরে উইঘুরদের শতাধিক কবরস্থান ধ্বংস করেছে চীন
পরবর্তি সংবাদচীনে নামাজ পড়ায় ৭ কাজাখ মুসলিমের ১৬ বছরের কারাদণ্ড