
ফাতেহ ডেস্ক :
সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২০১৯-২০ সেশনের জন্য ঢাকা মহানগরী উত্তরের সভাপতি নির্বাচিত হয়েছেন আজিজ উল্লাহ আহমদী ও সেক্রেটারি মনোনীত হয়েছেন মুহাম্মদ রিয়াজুল ইসলাম এবং দক্ষিণের সভাপতি নির্বাচিত হয়েছেন কে এম ইমরান হুসাইন ও সেক্রেটারি মনোনীত হয়েছেন আহসান আহমদ খাঁন।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিজয়নগরের মজলিস মিলনায়তনে অনুষ্ঠিত বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ঢাকা মহানগরীর বার্ষিক সদস্য সমাবেশে এই ভোটগ্রহণ করা হয়। কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তর সভাপতি মুহাম্মদ আবদুল গাফফারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি জনাব মনসুরুল আলম মনসুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা ইলিয়াস আহমদ, সেক্রেটারি জেনারেল মুহাম্মদ মনির হোসাইন, কেন্দ্রীয় বায়তুলমাল ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ শাহীন, কেন্দ্রীয় অফিস ও স্কুল বিষয়ক বিষয়ক সম্পাদক মুহাম্মদ আবদুল গাফফার, খেলাফত মজলিস ঢাকা মহানগরীর সেক্রেটারি অধ্যাপক মাওলানা আজিজুল হক, সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা সাইফ উদ্দীন আহমদ খন্দকার, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য শাব্বীর আহমাদ, মুহাম্মদ জারির হোসাইন, প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি এ বি এম শহিদুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি এডভোকেট এনায়েত রব্বী একরাম প্রমুখ।
