প্রধানমন্ত্রীর ভারত সফরে জামায়াতের আশাবাদ

ফাতেহ ডেস্ক

আজ বৃহস্পতিবার প্রতিবেশী দেশ ভারত সফরে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরকালে তিনি ভারত ও বাংলাদেশের মধ্যে বিরাজমান বিভিন্ন সমস্যা সমাধান এবং বাংলাদেশের স্বার্থ আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান।

আজ এক বিবৃতিতে তিনি বলেন, ‘বাংলাদেশ ও ভারতের মধ্যে তিনি ও গঙ্গা নদীর পানি বন্টন, তিনবিঘা করিডোরের মালিকানা আদায়সহ বিভিন্ন অমীমাংসিত সমস্যা বিরাজমান রয়েছে। আমরা আশা করি প্রধানমন্ত্রী এবার ভারত সফরে গিয়ে তিস্তা ও গঙ্গা নদীর পানিবন্টনসহ দুই দেশের মধ্যে বিরাজমান বিভিন্ন সমস্যা সমাধানের ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এবং বাংলাদেশের স্বার্থ আদায় করেই দেশে ফিরবেন।

আগের সংবাদপ্যারিসে পুলিশ সদর দপ্তরে ছুরিকাঘাতে নিহত ৪
পরবর্তি সংবাদছাত্র মজলিস ঢাকা উত্তরের সভাপতি আজিজ উল্লাহ, দক্ষিণের ইমরান হুসাইন