জনগণই ঠিক করবে কারা থাকবে আগামী দিনের সরকার ব্যবস্থায়

মুফতি সাখাওয়াত হুসাইন : 

আগামীতে দেশ কারা পরিচালনা করবে তা এদেশের জনগণ ঠিক করবে। বাইরের কোনো হস্তক্ষেপ মেনে নেয়া হবে না। যে দেশের জনগণ স্বাধীনতা অর্জনে রক্ত দিতে পারে, সে দেশের জনগণ স্বাধীনতা রক্ষায়ও রক্ত দিতে কুন্ঠাবোধ করবে না। ইতিহাসের একটি অমোচনীয় শিক্ষা হচ্ছে, যারা নিজ দেশের জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন ব্যতীত ক্ষমতায় থাকার চেষ্টা করে কিংবা ক্ষমতায় আসার চেষ্টা করে তারা সাংঘাতিকভাবে প্রত্যাখ্যাত হয়। আর মনে রাখতে হবে, এ দেশের প্রতিটা বালিকণার সঙ্গে ইসলাম মিশে আছে।

ইসলামবিরোধী কোনো পরিকল্পনা কিংবা কোনো সুপারিশ এদেশের মাটি গ্রহণ করবে না। আজ বাংলাদেশের আকাশে শুকুন উড়ছে। যে কোন সময় আঘাত হানতে পারে দেশের অস্তিত্বে। তাই জাতির বিবেক, দেশ ও ইসলামের অতন্দ্র প্রহরী আলেম ওলামাদেরকে বর্তমান পরিস্থিতির প্রতি সজাগ দৃষ্টি রাখতে হবে, যাতে দেশ ও ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কেউ পার পেয়ে না যায়।

আগের সংবাদআল ইয়ামামা প্রাসাদে গুলাগুলি : রহস্য ঘনীভূত হচ্ছে
পরবর্তি সংবাদকাতারের বিরুদ্ধে অবরোধ, ৩২৫ দিন পূর্ণ হচ্ছে আজ