
ফাতেহ ডেস্ক
জনগণের জন্য বঙ্গবন্ধু নিজের সবকিছু বিলিয়ে দিয়েছিলেন–এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রথম কন্যা শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ রবিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শিশুসমাবেশে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
এসময় তিনি বলেন, শিশুঅধিকার নিশ্চিত করতে ১৯৭৪ সালেই বঙ্গবন্ধু শিশুআইন করেছিলেন, কিন্তু ওই সময় জাতিসংঘও শিশু আইন করেনি।
প্রধানমন্ত্রী বলেন, আজকের শিশুরাই আগামীতে দেশ চালাবে, এজন্যই বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীকে শিশুদিবস হিসেবে ঘোষণা করা হয়েছে।
তিনি আরও বলেন, সবার জন্য শিক্ষা নিশ্চিত করে উন্নত দেশ গড়তে চেয়েছিলেন বঙ্গবন্ধু। তাঁর স্বপ্নের বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার।
শিশুদের প্রতি বঙ্গবন্ধুর ভালোবাসার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আজকের শিশু আগামীতে মানুষের মতো মানুষ হবে। তাই তাদের জন্য বসবাসের উপযোগী দেশ গড়ার অঙ্গীকারের আহ্বান জানান তিনি।
বক্তব্যে প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের মানুষের উন্নত জীবনই সরকারের সবচেয়ে বড় প্রাপ্তি বলে উল্লেখ করেন তিনি।
