
ফাতেহ ডেস্ক
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলার ৯ মিনিট আগে দেশটির প্রধানমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ ৩০ ব্যক্তিকে ইমেইল বার্তা দিয়েছিল হামলাকারী ব্রেন্টন টারান্ট।
তবে ইমেইলে পাঠানো ৭৪ পৃষ্ঠার বিবরণে হামলার স্থান ও সময় সম্পর্কে কোনও তথ্য ছিল না। রবিবার এক বিবৃতি এ তথ্য জানিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জ্যাসিন্ডা আরডের্ন। পর্যাপ্ত সময় না থাকায় হামলার আগে কোনো ব্যবস্থা নেয়া যায়নি বলেও জানান প্রধানমন্ত্রী।
নিহতদের মধ্যে কয়েকজনের মরদেহ কিছুক্ষণের মধ্যেই হস্তান্তর শুরু হবে। আগামী বুধবারের মধ্যেই সব মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের সম্ভাবনার কথাও জানান জ্যাসিন্ডা আরডের্ন।
প্রসঙ্গত, গত শুক্রবার ক্রাইস্টচার্চের দুটি মসজিদে খ্রিষ্টান জঙ্গিদের হামলায় প্রায় ৫০ জন নিহত ও ৪০ জনের বেশি আহত হন। এই ঘটনায় পুলিশ একজন নারী ও তিনজন পুরুষকে আটক করে। প্রায় ২০ মিনিট এই গোলাগুলির ঘটনা ঘটে।
