জম্মু-কাশ্মীরের সচিবালয় থেকে সরানো হলো রাজ্যের ‘আলাদা’ পতাকা

আন্তর্জাতিক ডেস্ক

আজ রবিবার জম্মু-কাশ্মীর সচিবলায় থেকে সরিয়ে দেওয়া হলো সে রাজ্যের আলাদা পতাকা। এখন সেখানে উড়ছে কেবল ভারতের তেরঙা।

৩৭০ অনুচ্ছেদ থাকায় জম্মু-কাশ্মীর সচিবালয়ে তেরঙার সঙ্গে থাকত রাজ্যের আলাদা পতাকা। কিন্তু গত ৫ আগস্ট জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় সরকার। একইসঙ্গে রাজ্যকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা হয়েছে। জম্মু-কাশ্মীর ও লাদাখ এখন কেন্দ্রশাসিত অঞ্চল।

উল্লেখ্য, ১৯৪৯ সালে ১৭ অক্টোবর ভারতীয় সংবিধান যুক্ত করা হয় অনুচ্ছেদ ৩৭০। তার আগে জম্মু-কাশ্মীর সংবিধানসভায় পাশ হয়েছিল ৩০৬এ (অনুচ্ছেদ ৩৭০)। সংশোধনের আগে ৩৭০ অনুচ্ছেদ অনুযায়ী, জম্মু-কাশ্মীরের বাসিন্দারা দ্বৈত নাগরিকত্ব পেতেন। রাজ্যের আলাদা পতাকাও ছিল। জাতীয় পতাকা বা প্রতীকের অবমাননা অপরাধ হিসেব গণ্য হত না। সুপ্রিম কোর্টের সব নির্দেশ জম্মু-কাশ্মীরের জন্য খাটত না। জম্মু-কাশ্মীর নিয়ে নির্দিষ্ট সীমার মধ্যে আইন আনার ক্ষমতা ছিল ভারতীয় সংসদের। প্রতিরক্ষা, বিদেশ ও যোগাযোগ ছাড়া আর কোনও আইন জম্মু-কাশ্মীরে লাগু হত না। আইন লাগু করতে গেলে সে রাজ্যের বিধানসভার সম্মতির দরকার পড়ত।

আগের সংবাদতিন জেলায় নতুন ডিসি নিয়োগ
পরবর্তি সংবাদসৌদি আরবের বিমান ঘাঁটিতে হুতিদের ড্রোন হামলা