জম্মু-কাশ্মীরে অভিযানের নামে ভারতীয় বাহিনীর নিপীড়ন : দুই কাশ্মীরি নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের জবর দখলে থাকা জম্মু-কাশ্মীরে অভিযানের নামে স্বাধীনতাকামী দুই তরুণকে গুলি করে হত্যা করেছে ভারতীয় হানাদার বাহিনী। মঙ্গলবার সকালে দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান জেলার আওনিরা এলাকায় এ ঘটনা ঘটে। খবর জিয়ো নিউজ উর্দু।

কাশ্মীরের গণমাধ্যমসূত্রে জানা যায়, মঙ্গলবার সোপিয়ানের আওনিরা এলাকায় স্বাধীনতাকামীদের টার্গেট করে বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় বাহিনী। সেনাবাহিনীর রাষ্ট্রীয় রাইফেলস, আধাসামরিক বাহিনী সিআরপিএফ ও পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

এ সময় এলাকাটি ঘেরাও করে রাখা তারা।

অভিযানে ভারতীয় বাহিনীর গুলিতে স্বাধীনতাকামী ২ কাশ্মীরি তরুণ নিহত হয়। হতাহতের ঘটনায় সোপিয়ান জেলায় ব্যাপক ক্ষোভ বিরাজ করছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সোপিয়ানে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিয়েছে ভারত।

এর আগে সোমবার জম্মু-কাশ্মিরের পুঞ্চ জেলার সীমান্তে পাকিস্তান সেনাবাহিনীর গুলিতে এক ভারতীয় সেনা নিহত হয়েছে।

আগের সংবাদজারদারির বিরুদ্ধে ১৪ দিনের রিমান্ড আবেদন
পরবর্তি সংবাদসৌদি আরব সফরে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন