জম্মু কাশ্মীরে লস্কর-ই-তৈয়েবার ৪ সদস্য নিহত

ফাতেহ ডেস্ক

ভারতের জবরদখলকৃত কাশ্মীরের জম্মু ও পুলওয়ামায় ‘সন্ত্রাস-বিরোধী অভিযানের নামে স্বাধীনতাকামী লস্কর-ই-তৈয়েবার ৪ সদস্যকে হত্যা করেছে ভারতীয় বাহিনী। এ সময় ভারতীয় বাহিনীর তিন সদস্য আহত হয়েছে।

পুলওয়ামার লস-সিপোরা এলাকায় লস্কর-ই-তৈয়েবার সদস্যরা লুকিয়ে আছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ভারতীয় বাহিনী। এ সময় লস্কর-ই-তৈয়েবার সদস্যদের সঙ্গে তাদের গুলি বিনিময় হয়। এতে চার স্বাধীনতাকামী চার সদস্য নিহত হন। ঘটনাস্থল থেকে প্রচুর পরিমাণে অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে দাবি ভারতীয় সেনাবাহিনীর। আহত সেনা সদস্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আগের সংবাদউদ্বোধন হল দুবাইয়ের কুরআনিক পার্ক
পরবর্তি সংবাদউগ্রবাদ ছড়ানোর অভিযোগ এনে ১৫ বক্তার বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকা তৈরি, অধিকাংশই হকপন্থী আলেম