
আন্তর্জাতিক ডেস্ক
এখনই জাকির নায়েককে ভারতে পাঠাবে না মালয়েশিয়া। দেশটির প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ জাকির নায়েকে ফেরত না পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন। খবর স্ট্রেইট টাইমস।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে মাহাথির মোহাম্মদ বলেন, এখনও পর্যন্ত আমি আমার অবস্থান বদলাইনি। জাকির নায়েককে তার দেশে ফেরত পাঠানো হবে কিনা সে বিষয়ে প্রশ্ন করা হলে এমন মন্তব্য করেন মাহাথির মোহাম্মদ।
সাম্প্রতিক সময়ে মালয়েশিয়ায় বেশ বিপাকে রয়েছেন ভারতীয় ধর্ম প্রচারক ও বক্তা জাকির নায়েক। ইতোমধ্যেই দেশটির সব প্রদেশে তার ধর্মীয় বক্তব্য প্রদানের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আরও পড়ুন : জাকির নায়েক যেকারণে আলোচিত
