জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে ‘বঙ্গবন্ধু ক্যাম্প’

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে ‘বঙ্গবন্ধু ক্যাম্প’

ফাতেহ ডেস্ক :

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি ক্যাম্প উদ্বোধন করা হয়েছে।

আফ্রিকার দেশ কঙ্গোতে ‘বঙ্গবন্ধু ক্যাম্প’ নামের এ ক্যাম্পটি গত ৫ ডিসেম্বর উদ্বোধন করেন ইউএনএএমআইডির পুলিশপ্রধান সুলতান আজম তিমুরি।

পুলিশ সদর দফতরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস শাখার এআইজি সোহেল রানা রোববার (৮ ডিসেম্বর) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ক্যাম্পটি উদ্বোধনের সময় এফপিইউ’র কমান্ডার মোহাম্মদ আবদুল হালিম ও বাংলাদেশ পুলিশের শান্তিরক্ষা মিশনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

আগের সংবাদচীনা-আমেরিকান গবেষককে মুক্তি মুক্তি দিল ইরান
পরবর্তি সংবাদজাকাত দিলে কোনো মুসলিম দেশে দরিদ্র থাকত না : এরদোগান