আন্তর্জাতিক ডেস্ক :
তুর্কি সেনারা লিবিয়ার পথে রওয়ানা দিয়েছে বলে নিশ্চিত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। ত্রিপোলিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে জাতিসংঘ সমর্থিত ন্যাশনাল অ্যাকর্ড সরকারকে সামরিক সহায়তা দিতে এ পদক্ষেপ নিয়েছেন বলে জানান তিনি।
এরদোগান বলেন, ত্রিপোলির পক্ষ থেকেই চাওয়া হয়েছে সামরিক সহায়তা। একজন তুর্কি লেফটেন্যান্টের নেতৃত্বে অপারেশন সেন্টার তৈরি হবে লিবিয়ায়। সেখান থেকেই দেশটির পরিস্থিতি পর্যবেক্ষণ ও সরকারের সাথে সমন্বয় করবে আমাদের সেনারা। লড়াইয়ের উদ্দেশ্যে নয়, বরং বৈধ সরকারকে সহায়তা ও মানবিক বিপর্যয় ঠেকানোই লক্ষ্য।
তবে কত সংখ্যক সেনা মোতায়েন করা হবে সে বিষয়ে বিস্তারিত জানাননি তুর্কি প্রেসিডেন্ট।
