নাৎসি জার্মানি হওয়ার পথে এগুচ্ছে ভারত : নোবেলজয়ী অভিজিৎ

নাৎসি জার্মানি হওয়ার পথে এগুচ্ছে ভারত : নোবেলজয়ী অভিজিৎ

আন্তর্জাতিক ডেস্ক :

ভারত এখন নাৎসি জার্মানি হওয়ার পথে এগুচ্ছে বলে মন্তব্য করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ ব্যানার্জি। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) ক্যাম্পাসে মুখোশধারীদের হামলার ঘটনায় স্তম্ভিত হয়ে তিনি এ মন্তব্য করেন। খবর টাইমস অব ইন্ডিয়া।

দেশটির সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিজিৎ দাবি করেন, নরেন্দ্র মোদি সরকারের উচিত সত্য সামনে আনা। আমার মনে হয় গোটা বিশ্বের সামনে ভারতের ভাবমূর্তি নিয়ে ভাবার সময় এসে গেছে। আমরা যেন জার্মানির নাৎসি জমানার প্রতিধ্বনি শুনতে পারছি ভারতে বসে।’

এর আাগে গত রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মুখোশ পরে কয়েকজন যুবক জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) ক্যাম্পাসে হামলা চালায়। এতে বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ গুরুতর আহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা সুচরিতা সেন। এ ঘটনায় মুহূর্তের মধ্যে গোটা ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আগের সংবাদবায়ু দূষণের শীর্ষে ঢাকা
পরবর্তি সংবাদজাতিসংঘ সমর্থিত সরকারকে সহায়তা দিতে লিবিয়ার পথে তুর্কি সেনারা