জামায়াত ছাড়াই সিটি নির্বাচনে ২০ দলীয় জোট

জামায়াত ছাড়াই সিটি নির্বাচনে ২০ দলীয় জোট

ফাতেহ ডেস্ক :

জোটের অন্যতম শরিক দল জামায়াতে ইসলামীকে ছাড়াই ঢাকা সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে ২০ দলীয় জোট। বিএনপি থেকে মনোনীত প্রার্থীদের প্রতি পূর্ণ সমর্থনের বিষয়েও সিদ্ধান্ত দেয়া হয়েছে জোটের বৈঠকে।

শুক্রবার (২৮ ডিসেম্বর) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ২০ দলীয় জোটের বৈঠক শেষে ব্রিফিং করে এ কথা জানান জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান।

জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন- লিবারেল ডেমোক্রেটিক পার্টির একাংশের মহাসচিব রেদোয়ান আহমেদ, লিবারেল ডেমোক্রেটিক পার্টির অপরাংশের মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, ন্যাপ বাংলাদেশের চেয়ারম্যান অ্যাডভোকেট আজহারুল ইসলাম, ন্যাশনাল পিপলস পার্টি সভাপতি ড. ফরিদুজ্জামান ফরহাদ প্রমুখ।

আগের সংবাদজামেয়া রেঙ্গার মহাসম্মেলনের ৩য় দিন : বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আসজাদ মাদানীর
পরবর্তি সংবাদযাত্রাবাড়ীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১, আহত ২