ফাতেহ ডেস্ক :
রাজধানীর যাত্রাবাড়ী মেয়র হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রনি (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় শোভন (২৩) ও শামীম (২৪) নামে রনির আরও দুই বন্ধু আহত হয়েছেন।
দুর্ঘটনায় পর তিন জনকেই পথচারীরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
