ফাতেহ ডেস্ক :
চট্টগ্রামের লালখান বাজার মাদরাসার নির্বাহী পরিচালক মুফতি হারুন ইজহারকে জিজ্ঞাসাবাদের জন্য চট্টগ্রামের কুলশী থানায় ডেকে নেওয়া হয়েছে।
আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে তাঁকে থানায় নিয়ে যাওয়া হয় বলে ফাতেহ টুয়েন্টি ফোরকে নিশ্চিত করেছেন মুফতী হারুনের ভাই মুফতী মুসা বিন ইজহার।
ঠিক কী কারণে এবং কী জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ডেকে নেওয়া হলো, নির্দিষ্ট করে এখনো কিছু জানা যায়নি।
বেলা আড়াইটার দিকে মুসা বিন ইজহারের সঙ্গে ফাতেহ টুয়েন্টি ফোর থেকে পুনরায় যোগাযোগ করা হলে তিনি জানান, সোয়া দুইটার দিকে জিজ্ঞাসাবাদ শেষে মুফতী হারুন ইজহারকে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি নিরাপদে নিজের বাসায় ফিরে এসেছেন।
