আন্তর্জাতিক ডেস্ক :
বাবরি মসজিদ মামলার রায়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন ভারতের সুপ্রিম কোর্টর আইনজীবী ও সুন্নি কেন্দ্রীয় ওয়াকফ বোর্ডের প্রতিনিধি জাফরইয়াব জিলানি। রায় পরবর্তী এক প্রতিক্রিয়ায় তিনি এমন মতামত প্রকাশ করেন।
তিনি বলেন, আজকের রায়ে আমরা অসন্তুষ্ট। পরবর্তী করণীয় নিয়ে আমরা আলোচনা করবো। আমরা পুরো রায় পড়বো। তারপর সিদ্ধান্ত নেব রিভিউয়ের আবেদন করবো কিনা।
মামলার রায় শুনানোর আগে হাফিংটন পোস্ট ইন্ডিয়াকে তিনি বলেছিন, আমরা আইনের শাসন ও গণতন্ত্রের জন্য লড়াই করছি। কেবল একটি মসজিদের জন্যই না। যদি আমরা আত্মসমর্পণ করি, তবে দেশের কোনো মসজিদই নিরাপদ থাকবে না, কোনো সংখ্যালঘুই নিরাপদ বোধ করবেন না।
উল্লেখ্য, বাবরি মসজিদের বিতর্কিত ভূমি হিন্দুদের দিয়ে দেওয়ার রায় দিয়েছে ভারতের হাইকোর্ট। পাশাপাশি বিকল্প স্থানে মসজিদ নির্মাণের জন্য মুসলিমদের ৫ একর জমি দেয়ার নির্দেশ দিয়েছে।
আজ শনিবার সকাল সাড়ে দশটায় বাবরি মসজিদ মামলার রায় ঘোষণা শুরু হয়। ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে পাঁচ সদস্যের বেঞ্চ এই রায় ঘোষণা করেছেন।
