
আন্তর্জাতিক ডেস্ক:
দখলকৃত ফিলিস্তিনি শহর জেরুজালেমে আফ্রিকার প্রথম দেশ হিসেবে দূতাবাস খোলার ঘোষণা দিয়েছে মালাউই।
গত মঙ্গলবার (৩ নভেম্বর) ইজরাইলের পররাষ্ট্রমন্ত্রী গাবি অ্যাশকানাজির সঙ্গে সাক্ষাৎকালে মালাউইয়ের পররাষ্ট্রমন্ত্রী আইজেনহওয়ার মাকাকা এ ঘোষণা দেন। খবর মিড আফ্রিকা টাইমস।
ইজরাইলের সংবাদমাধ্যম মাআরিফ এক খবরে জানায়, আফ্রিকার প্রথম দেশ হিসেবে মালাউই তেল আবিবের বদলে জেরুজালেমে দূতাবাস স্থাপন করবে।
খবরে আরো বলা হয়, যুক্তরাষ্ট্র ও গুয়াতেমালার পর মালাউই জেরুজালেমে দূতাবাস খোলার ঘোষণা দেওয়া তৃতীয় দেশ।
উল্লেখ্য, তাছাড়া ১৯৭৩ সালের ৬ অক্টোবরে ইজরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন না করা রাষ্ট্রের একটি মালাউই। ইজরাইলের সঙ্গে মালাউইয়ের সম্পর্ক সব সময় গভীর সম্পর্ক বিদ্যমান ছিল।
