মিশিগানে ট্রাম্পের করা মামলা খারিজ

আন্তির্জাতিক ডেস্ক:

মিশিগানে ট্রাম্প শিবিরের করা মামলা খারিজ করে দিয়েছেন স্থানীয় আদালতের এক বিচারক। ভোট গণনা বন্ধের দাবি নিয়ে মামলাটি করেছিলো তারা।

স্থানীয় সময় বৃহস্পতিবার ওই আদালতের বিচারক সিনথিয়া স্টিফেনস মামলাটি খারিজ করে দেন বলে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ডেমোক্রেট প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন রাজ্যটিতে জয়ী হয়েছেন বলেই মনে করা হচ্ছে।

মামলাটি খারিজ করে দেয়ার সঙ্গে সঙ্গে আদালত জানিয়েছেন, এ সংক্রান্ত লিখিত আদেশ স্থানীয় সময় শুক্রবার দেবেন। বিচারক স্টিফেনস বলেছেন, এই মামলা চালিয়ে যাওয়ার কোনো ভিত্তি তিনি খুঁজে পাননি।

 

আগের সংবাদস্টার প্লাস, স্টার জলসা, ন্যাশনাল জিওগ্রাফিক, স্টার গোল্ড বন্ধ ঘোষণা
পরবর্তি সংবাদজেরুজালেমে দূতাবাস খুলবে আফ্রিকার দেশ মালাউই