‘জয় শ্রীরাম’ না বলায় কিশোরের গায়ে আগুন

আন্তর্জাতিক ডেস্ক

এবার ভারতের যোগী রাজ্যে জয় শ্রীরাম না বলায় ১৫ বছরের এক কিশোরকে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছে। উত্তরপ্রদেশের চান্দাউলি জেলায় এ ঘটনা ঘটেছে। ৪৫ শতাংশ দগ্ধ অবস্থায় ওই কিশোরকে কাশীর কবির চৌরা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওই কিশোর জানিয়েছে, তাকে ‘জয় শ্রী রাম’ বলার জন্য চাপ দেওয়া হচ্ছিল। সে রাজি না হওয়ায় তাকে প্রথমে মারধর করা হয়, পরে গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয়।

তবে পুলিশ সেকথা বলছে নাা চান্দাউলি পুলিশ বলছে, ওই কিশোর নাকি নিজেই গায়ে আগুন দিয়েছে, কেউ আগুন লাগায়নি। পুলিশ সুপার সন্তোষ কুমার সিংয়ের দাবি, অগ্নিদগ্ধ ওই কিশোরের বয়ান মিথ্যা। সে এক একজনকে এক এক রকম বয়ান দিচ্ছে। থমে সে বলেছিল মহারাজপুর গ্রামে গিয়েছিল। সেখানে চারজন ব্যক্তি তাকে একটি মাঠে নিয়ে গিয়ে আগুন লাগিয়ে দেয়। পরে তাকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হলে সেখানে গিয়ে সে জানায়, যে একদল ছেলে তাকে কিডন্যাপ করে বাইকে করে হাতিজা গ্রামে নিয়ে যায়। আদতে হাতিজা ও মহারাজপুর দুটি গ্রাম দু’প্রান্তে অবস্থিত।

সূত্র : কলকাতা২৪

আগের সংবাদআসামে বেশির ভাগ বিদেশী অভিবাসী বাংলাদেশী : অভিবাসী শুমারি ২০১১
পরবর্তি সংবাদপাকিস্তানে ইমরান খানের সরকারকে মাওলানা ফজলুর রহমানের হুঁশিয়ারি