ঝিনাইদহে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে বিএসএফ

ঝিনাইদহে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে বিএসএফ

ফাতেহ ডেস্ক :

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতের অভ্যন্তরে শীলগেট নামক স্থানে সুমন (২৫) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে বিএসএফ। শুক্রবার ভোররাত ৪টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত সুমন মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

ঝিনাইদহ ৫৮ বিজিবির পরিচালক লে. কর্নেল কামরুল আহসান জানান, জেলার মহেশপুর সীমান্তে লড়াইঘাট এলাকা দিয়ে গতরাতে ভারতের অভ্যন্তরে গরু আনতে যান সুমনসহ কয়েকজন। ভোরে গরু নিয়ে ফেরার সময় ভারতের অভ্যন্তরে শীলগেট নামক স্থানে পৌঁছালে পাখিউড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান সুমন।

তিনি আরও জানান, সুমনের মরদেহ ফেরত আনার বিষয়ে ও ঘটনার প্রতিবাদ জানাতে বিএসএফের কাছে পতাকা বৈঠকের জন্য যোগাযোগের চেষ্টা চলছে।

আগের সংবাদজাকির নায়েককে ফেরত না পাঠানোর ব্যাখ্যা দিয়ে ভারতকে চিঠি দেবে মালয়েশিয়া
পরবর্তি সংবাদকেমন চলছে ‘সরকারি’ দারুল আরকাম মাদরাসা?