ঝিনাইদহে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঝিনাইদহে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ফাতেহ ডেস্ক :

ঝিনাইদহের মহেশপুর উপজেলার পলিয়ানপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত আব্দুর রহিম (৫০) মহেশপুর উপজেলার বাউলিয়া গ্রামের আবুল কাসেমের ছেলে।

রোববার ভোরে সীমান্তের ৬০নং মেইন পিলারের পাশে তাকে গুলি করে হত্যা করে বিএসএফ। বিকেল সাড়ে ৪টার দিকে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকে এ খবর জানায় বিএসএফ।

ঝিনাইদহ ৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কামরুল আহসান বলেন, রোববার ভোরে কয়েকজনকে সঙ্গে নিয়ে আব্দুর রহিম ভারতে গরু আনতে যায়। গরু নিয়ে ফেরার পথে ভারতের হাবাশপুর এলাকার ৬০নং মেইন পিলারের কাছে পৌঁছালে তাকে গুলি করে বিএসএফ। এতে আব্দুর রহিম নিহত হন।

লে. কর্নেল কামরুল আহসান আরও বলেন, পতাকা বৈঠকে আমরা নিহতর ছবি দেখে নিশ্চিত হয়েছি বাংলাদেশি আব্দুর রহিমের মরদেহ। নিহতের মরদেহ ফেরতের বিষয়ে আগামীকাল সোমবার আনুষ্ঠানিক পতাকা বৈঠকের কথা রয়েছে।

আগের সংবাদচার জেলায় অনুষ্ঠিত হবে আলমী শুরার সাথীদের ইজতেমা পূর্ববর্তী জোড়
পরবর্তি সংবাদদেওবন্দের মজলিসে শুরার সদস্য মুফতি মানযুর আহমাদের ইন্তেকাল