দেওবন্দের মজলিসে শুরার সদস্য মুফতি মানযুর আহমাদের ইন্তেকাল

দেওবন্দের মজলিসে শুরার সদস্য মুফতি মানযুর আহমাদের ইন্তেকাল

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের প্রসিদ্ধ আলেম ও দারুল উলুম দেওবন্দের মজলিসে শুরার অন্যতম সদস্য, কানপুর শহরের দীর্ঘদিনের কাজী মুফতি মানযুর আহমাদ মাজাহেরী ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।

গতকাল রবিবার আসরের পর তিনি ইন্তেকাল করেন।

মুফতি মানযুর আহমাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি এবং দারুল উলুম দেওবন্দের সিনিয়র মুহাদ্দিস মাওলানা আরশাদ মাদানী। মরহুমের রুহের মাগফিরাতের জন্য দেশবাসীর কাছে দুআর আবেদনও করেছেন তিনি।

মরহুমের জানাজা আজ সোমবার সকাল ১০টায় কানপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।

আগের সংবাদঝিনাইদহে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
পরবর্তি সংবাদক্যাসিনোবিরোধী অভিযানের মতো পেঁয়াজের মূল্য সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান চালানোর দাবি