
ফাতেহ ডেস্ক
সাম্প্রতিক সময়ে ভাইরাল হওয়া গান ‘তরে ভুলে যাওয়ার লাগি আমি ভালবাসিনি/সব ভেঙে এভাবে ভাবতে পারিনি’ গানের টিকটক ভিডিও করতে গিয়ে নদীতে ঝাঁপ দেয় সিলেট নগরের বাগবাড়ি এলাকার কিশোর আব্দুস সামাদ।
গত শুক্রবার মহানগরের তেমুখি সংলগ্ন সুরমা নদীর উপর নির্মিত শাজালাল সেতু ২ বিকেল সাড়ে ৫টার দিকে দুই বন্ধু মিলে টিকটকের ভিডিও তৈরি করতে গিয়ে এ ঘটনা ঘটে। তারপর থেকেই সামাদ নিখোঁজ।
এ ঘটনায় একজন সাঁতরে পাড়ে উঠতে সক্ষম হলেও নিখোঁজ সামাদকে উদ্ধার করতে স্থানীয়রা মিলে ইঞ্জিনচালিত নৌকা দিয়ে খোঁজ চালালেও সন্ধান পাওয়া যায়নি।
অবশেষে ৪৮ ঘণ্টা পর সোমবার দুপুরে সুরমা নদীর লামাকাজি এলাকায় সামাদের লাশ ভেসে উঠলে তা উদ্ধার করে বিশ্বনাথ থানার পুলিশ। পরে সিলেট মহানগরের জালালাবাদ থানার পুলিশ লাশ নিয়ে আসে। এ তথ্য নিশ্চিত করেছেন জালালাবাদ থানা পুলিশের ওসি মো. ওকিল উদ্দি।
