টিসিবির পেঁয়াজ বেশি দামে দোকানির কাছে বিক্রি করে দিলেন ডিলার

টিসিবির পেঁয়াজ বেশি দামে দোকানির কাছে বিক্রি করে দিলেন ডিলার

ফাতেহ ডেস্ক :

এবার টিসিবির ন্যায্যমূল্যে বিক্রির জন্য বরাদ্দ পেঁয়াজ বেশি দামে দোকানির কাছে বিক্রি করে দিয়েছেন এক ডিলার। পরে খবর পেয়ে অভিযান চালিয়ে ওই পেঁয়াজ জব্দ করেছে পুলিশ। অভিযানে ডিলার, দোকানিসহ চারজনকে আটক করা হয়েছে।

চট্টগ্রাম নগরের অক্সিজেনের মসজিদ গলি এলাকায় সোমবার রাত আটটায় এই ঘটনা ঘটে। ওই দোকানির কাছ থেকে সাত বস্তা পেঁয়াজ উদ্ধার করা হয়েছে। প্রতি বস্তায় ২৫ কেজি করে পেঁয়াজ আছে।

বায়েজিদ বোস্তামী থানার উপপরিদর্শক আজাদ হোসেন গণমাধ্যমকে বলেন, ডিলার দোলন বড়ুয়া খোলাবাজারে ন্যায্যমূল্যে বিক্রির জন্য টিসিবির কাছ থেকে পেঁয়াজ কিনেছেন ৪০ টাকা করে। এসব পেঁয়াজ খোলাবাজারে মানুষের কাছে ৪৫ টাকা করে বিক্রি করার কথা। কিন্তু ওই ডিলার ১৭৫ কেজি পেঁয়াজ দোকানি মোহাম্মদ জাহাঙ্গীরের কাছে বিক্রি করে দেন। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়েছে।

আগের সংবাদরোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর চাপ দিতে নেদারল্যান্ডসের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
পরবর্তি সংবাদকোরআন সুন্নাহর পরিপন্থী কোনো আইন সরকার বাস্তবায়ন করবে না : গণপূর্ত মন্ত্রী