টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ২

ফাতেহ ডেস্ক

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে গোলাগুলিতে এক রোহিঙ্গাসহ দুজন নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহতরা মানব পাচারকারী চক্রের সদস্য। ভোরে সাবরাং ইউনিয়নের কাটাবনিয়া নৌঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- টেকনাফে নাইট্যং পাড়া এলাকার মোহাম্মদ রুবেল ও কুতুপালং ক্যাম্পের ওমর ফারুক। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল কাটাবুনিয়া নৌঘাট এলাকায় রোহিঙ্গা পাচার মামলার পলাতক আসামিদের ধরতে অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়।

এক পর্যায়ে মানব পাচারকারী সদস্যরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে রুবেল ও ওমর ফারুককে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে পুলিশ। পরে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের মৃত্যু হয়। এ সময় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

আগের সংবাদপলাশী যুদ্ধ : যেভাবে তৈরি হয় পটভূমি
পরবর্তি সংবাদদুদকের তফসিলভুক্ত অপরাধের মামলা দায়ের এখন দুদকেই