দুদকের তফসিলভুক্ত অপরাধের মামলা দায়ের এখন দুদকেই

ফাতেহ ডেস্ক

দুর্নীতির তফসিলভুক্ত অপরাধের মামলাগুলো এখন আর থানায় করা যাবে না। দুর্নীতি দমন কমিশনের নিজ দপ্তরে এ মামলা দায়ের করা যাবে। এমনকি কেউ যদি থানায় দুর্নীতির অভিযোগ করেন, সেক্ষেত্রে পুলিশ সেটি সাধারণ ডায়েরি হিসেবে রেকর্ড করবে। পরবর্তীতে তা অনুসন্ধানের জন্য দুদকে পাঠাবে।

দুদক চাইলে দীর্ঘ সময় ধরে অনুসন্ধান না করে সরাসরি মামলা করতে পারবে। এসব বিষয় রেখেই রোববার দুদক আইনের সংশোধিত বিধিমালার গেজেট প্রকাশ হয়েছে।

এতে বলা হয়, করদাতার আয়কর রিটার্ন ফাইল ও ব্যাংক হিসাব সরাসরি তলব করতে পারবে দুদক। এছাড়া মামলা বা রায় হওয়ার আগে এমনকি মামলার আগেও সন্দেহভাজন দুর্নীতিবাজের সম্পদ ক্রোক বা ফ্রিজ করা যাবে। আর দুদকের অনুসন্ধান সংক্রান্ত বিদ্যমান সময়সীমা ১৫ দিনের পরিবর্তে ৪৫ দিন করা হয়েছে।

সরাসরি বিশেষ জজ আদালতে দুর্নীতি মামলার চার্জশিট দাখিল করা যাবে। গেজেটে আরও বলা হয়েছে, থানায় নয়, এখন থেকে দুদকের আসামি থাকবে নিজস্ব হাজতখানায়।

আগের সংবাদটেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ২
পরবর্তি সংবাদইরানের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞার হুঁশিয়ারি ট্রাম্পের