
ফাতেহ ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে কেবল অভিশংসনই নয় জেল খাটাতে চান কংগ্রেসের নিম্ন কক্ষের স্পিকার ন্যান্সি পেলোসি। দলীয় নেতাদের সঙ্গে বৈঠকের সময় তার কমিটির পাঁচ চেয়ারম্যানকে একথা জানান তিনি।
পেলোসির নেতৃত্বে মার্কিন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার ও সাবেক হোয়াইট হাউজ কাউন্সেল ডোনাল্ড ম্যকগানকে নিম্নকক্ষে বিচার বিভাগীয় জেরার সম্মুখীন করার পদক্ষেপ নিতেও একমত হয়েছে ডেমোক্র্যাট দল।
মঙ্গলবার পার্লামেন্টে এই প্রস্তাবের পক্ষে ভোট গ্রহণ করতে যাচ্ছে তারা। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ সংশ্লিষ্টতার তদন্ত প্রতিবেদন প্রকাশের পর থেকেই, ট্রাম্পের অভিশংসনের লক্ষ্যে জোর প্রচেষ্টা চালিয়ে আসছে বিরোধী শিবির।
