
ফাতেহ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, নির্বাচনে ট্রাম্পের পরাজয় মেনে না নেয়া বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করেছে। এটি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ঐতিহ্যে বিরোধী বলেও জানান তিনি। মঙ্গলবার ডেলাওয়ারে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।
এদিকে, নির্বাচনের প্রাথমিক ফলাফল যাই হোক, শেষ পর্যন্ত তারই জয় হবে। এক টুইট বার্তায় এমন দাবি করেছেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও এক প্রতিবেদনে বার্তা সংস্থা
রয়টার্স জানিয়েছে, আশি শতাংশ আমেরিকানের মতে প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেন বিজয়ী হয়েছেন। অন্যদিকে, নতুন প্রেসিডেন্টের কাছে ট্রাম্পের ক্ষমতা হস্তান্তরে দীর্ঘসূত্রিতা হলে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও নাগরিকদের সুরক্ষা হুমকিতে পড়বে বলে মনে করছেন মার্কিন বিশ্লেষকরা।
