বিশ্বে করোনা আক্রান্ত ১ কোটি ১৮ লাখের বেশি

ফাতেহ ডেস্ক:

করোনাভাইরাসের সেকেন্ড ওয়েভের ভয়াবহতা বেড়েই চলেছে। একদিনে বিশ্বে ৯ হাজারের বেশি প্রাণ কেড়ে নিল ভাইরাসটি। একইসাথে ৫ লাখ ৪২ হাজারের বেশি মানুষের দেহে এদিন মিলেছে ছোঁয়াচে কোভিড নাইনটিন।এ নিয়ে মহামারিতে মৃতের সংখ্যা ১২ লাখ ৭৯ হাজারের বেশি । সারাবিশ্বে মোট আক্রান্ত ৫ কোটি সাড়ে ১৮লাখ ৩ হাজারের মতো মানুষ।

দৈনিক সংক্রমণ আর প্রাণহানির শীর্ষে এখনও যুক্তরাষ্ট্র। টানা ৭ম দিনের মতো ১ লাখের বেশি শনাক্ত হয়েছে দেশটিতে। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১ হাজার ৩শ’র বেশি।

করোনার দ্বিতীয় ধাক্কায় বিপর্যস্ত ফ্রান্সে একদিনে প্রাণ গেছে সাড়ে ৮শ’ মানুষের। ৪২ হাজারের বেশি মানুষের শরীরে মিলেছে ভাইরাসের অস্তিত্ব। ৫ শতাধিক মৃত্যু হয়েছে ভারত, যুক্তরাজ্য ও ইতালিতে। স্পেন ও ইরানে ৪শ”র ওপর মৃত্যু হয়েছে মঙ্গলবার।

করোনায় বিশ্বজুড়ে মোট প্রাণহানি ১২ লাখ ৭৮ হাজার ছাড়িয়েছে। মোট আক্রান্ত ৫ কোটি ১৭ লাখ ৮৯ হাজারের বেশি মানুষ।

আগের সংবাদট্রাম্পের পরাজয় মেনে না নেয়া বিব্রতকর: বাইডেন
পরবর্তি সংবাদ১৮৮ দেশে নিষেধাজ্ঞায় পড়তে পারে পাকিস্তান এয়ারলাইন্স