ঠাকুরগাঁও সীমান্ত থেকে বাংলাদেশি যুবককে উঠিয়ে নিয়ে গেছে বিএসএফ

ফাতেহ ডেস্ক

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) রুবেল আহমেদ (২৩) নামে এক বাংলাদেশিকে উঠিয়ে নিয়ে গেছে। বৃহস্পতিবার ভোরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই কোর্টপাড়া সীমান্তের ৩৮২ পিলার এলাকা থেকে তাকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়। এ নিয়ে গত ২৫ দিনে বিএসএফ চার বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে। এদের একজনও ছাড়া পায়নি।

রুবেল আহমেদ উপজেলার উদয়পুর তালবস্তি গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে। স্থানীয়রা জানান, ভোরে রত্নাই কোর্টপাড়া সীমান্তের ৩৮২ পিলার এলাকা দিয়ে বাড়ি ফিরছিলেন হানিফ। এ সময় ভারতের ১৭১ সোনামতি বিএসএফ ক্যাম্পের জওয়ানরা তাকে আটক করে নিয়ে যান।

এ প্রসঙ্গে ঠাকুরগাঁও-৫০ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএম সাফিউন নবী বলেন, ঘটনাটি শুনেছি। এ ব্যাপারে খোঁজখবর নেয়া হচ্ছে।

উল্লেখ্য, গত ৫ মে বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ী সীমান্ত থেকে চড়ইগেদী গ্রামে আইন উদ্দিনের ছেলে হাবিলউদ্দিন হাবিল, ১৬ মে রত্নাই যুগীবস্তী গ্রামের হানিফ, ও ২২ মে চোষপাড়া সীমান্ত থেকে চড়ই গেদী বেউরঝারী গ্রামের নিজামের ছেলে মাহমুদ ওরফে ন্যাড়া মিস্টারকে বিএসএফ আটক করে নিয়ে যায়।

তাদের একজনও ছাড়া পাননি। আটককৃতরা ভারতের কারাগারে বন্দি রয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আগের সংবাদইসরায়েলে সরকার গঠন করতে পারছেন না নেতানিয়াহু
পরবর্তি সংবাদমধ্যরাতে জেলের ভেতর খুৃন হলেন ১৫ মামলার আসামি