ডাকসু নির্বাচনের প্রচারণা শেষ, কাল ভোট

ফাতেহ ডেস্ক

দীর্ঘ ২৮ বছর পর কাল অনুষ্ঠিত হবে ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ। এরই মধ্যে শেষ হয়েছে নির্বাচনের প্রচার। এবার মোট ভোটার সংখ্যা ৪৩ হাজার ২৫৫ আর প্যানেল ১৩টি। ডাকসুর ২৫ আর হল সংসদের ১৩টি পদ মিলিয়ে ৩৮টি করে ভোট দেবেন একজন ভোটার। কেন্দ্রে নেয়া যাবে না মোবাইল ফোন। ভেতর থেকে করা যাবে না সরাসরি সম্প্রচার।

সর্বশেষ ডাকসু নির্বাচন হয় ১৯৯০ সালের ৬ জুন। এরপর থেকে দীর্ঘ ২৮ বছর বন্ধ ছিল ভোট। নির্বাচন চেয়ে ২০১২ সালে রিট করেন বিশ্ববিদ্যালয়ের ক’জন শিক্ষার্থী। এরপর দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আদালতের নির্দেশে, ভোটের দিন ঠিক হয় ১১ই মার্চ।

ভোট ঘিরে উৎসবমুখর ক্যাম্পাস। ৯ বছর পর মধুর ক্যান্টিনে পাশাপাশি বসে রাজনৈতিক কর্মসূচি পালন করছে ছাত্রলীগ, ছাত্রদলসহ বাম সংগঠনগুলো। বেশকিছু বিষয়ে দ্বিমত থাকলেও অবশেষে ভোটে আসছে সব ছাত্রসংগঠন।

আগের সংবাদযেভাবে চলছে তাবলিগের কার্যক্রম
পরবর্তি সংবাদউপজেলা নির্বাচনে ভোট গ্রহণ শেষ, গণনা চলছে