ডাকসু ভিপির উপর আক্রমণের প্রতিবাদে সিলেটে ছাত্র মজলিসের বিক্ষোভ মিছিল

ডাকসু ভিপির উপর আক্রমণের প্রতিবাদে সিলেটে ছাত্র মজলিসের বিক্ষোভ মিছিল

ফাতেহ ডেস্ক:
.
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসু’র ভিপি নুরুল হক নুর এবং তার সহকর্মীদের উপর মুক্তিযুদ্ধ মঞ্চ নামে ছাত্রলীগের হামলার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস। আজ সোমবার বিকাল ২টায় বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগরীর উদ্যোগে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

সমাবেশে এই আক্রমণকে বাংলাদেশের ছাত্র সমাজ, গণতন্ত্র ও বাকস্বাধীনতার উপর ফ্যাসিবাদী ভারতীয় এজেন্টদের নগ্ন আক্রমণ আখ্যায়িত করে অবিলম্বে দুর্বৃত্তদের গ্রেফতারের দাবি জানানো হয়।
.
সমাবেশে ছাত্র অধিকার আন্দোলনের সংগ্রাম ও সংহতির প্রতি জোরালো সমর্থন ও সংহতি প্রকাশ করা হয়।
.
সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি আফজাল হোসাইন কামিলের সভাপতিত্বে ও সেক্রেটারি সাইফুল ইসলাম জলিলের পরিচালনায় অনুষ্ঠিত মিছিল-উত্তর সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট পূর্ব সাংগঠনিক জেলা সভাপতি মুহাম্মদ জারির হোসাইন, পশ্চিম জেলা সভাপতি মুহাম্মদ ফখরুল ইসলাম, মৌলভীবাজার শহর সভাপতি সাদিকুর রহমান, পশ্চিম জেলার সাবেক সভাপতি আহমদ মাহফুজ আদনান, শাবিপ্রবি সভাপতি জাকারিয়া হোসাইন জাকির।

আগের সংবাদমুসলিম সভ্যতায় নৌবাণিজ্য: সমর ও অর্থনীতিতে সমুদ্র জয়ের ভূমিকা
পরবর্তি সংবাদনেই হালাল নির্ধারক বিশেষায়িত প্রতিষ্ঠান, ছড়িয়ে পড়ছে ক্ষতিকর ও হারাম পণ্য