ডেঙ্গু আতঙ্ক, মশারি পরে মোটরসাইকেলে চালক

ফাতেহ ডেস্ক

ডেঙ্গু আতঙ্কে সারা দেশ। সেই আতঙ্কের চরম বহিঃপ্রকাশ রাজধানীর সড়কে মশারি পরে মোটরসাইকেল চালানোর একটি ছবি। ছবিটি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

ছবিটি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের সামনে থেকে তোলা। ছবিতে দেখা যাচ্ছে, রাস্তায় বেশ কিছু যানবাহন চলছে। এর মধ্যে এক ব্যক্তিকে দেখা যায় মশারি দিয়ে মাথা ও শরীর ঢেকে স্কুটার চালাচ্ছেন। এ সময় কেউ একজন ছবিটি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়।

কেউ কেউ বলছেন, ডেঙ্গুর ছড়িয়ে পড়ার বিরুদ্ধে এটি একটি নীরব প্রতিবাদ। আবার কেউ কেউ বলছেন, এটি পাতলা পলিথিনের রেইনকোট। তবে ছবিটি কে কখন তুলেছেন সে বিষয়ে কিছু জানা না গেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

আগের সংবাদনিউটাউন থেকে হজে যাচ্ছেন প্রায় ১২ হাজার মুসলমান
পরবর্তি সংবাদযুদ্ধ হলে আমেরিকার কোন কোন লক্ষ্যবস্তুতে পরমাণু নিক্ষেপ করবে রাশিয়া