ডেঙ্গু নির্ণয়ে টেস্টের মূল্য কমালো স্বাস্থ্য অধিদপ্তর

ফাতেহ ডেস্ক

ডেঙ্গু নির্ণয়ে টেস্টের মূল্য কমালো স্বাস্থ্য অধিদপ্তর। রাজধানীতে ডেঙ্গু জ্বরের প্রকোপ মোকাবেলার লক্ষ্যে ঢাকার প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার সমূহের পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালকদের সাথে স্বাস্থ্য অধিদপ্তরের ‘ডেঙ্গু রোগ নির্ণয় ও চিকিৎসা’ সংক্রান্ত জরুরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদের সভাপতিত্ত্বে স্বাস্থ্য ভবনের সম্মেলন কক্ষে এই জরুরী সভাটি অনুষ্ঠিত হয়।

হ্রাসকৃত মূল্য ২৮ জুলাই হতে কার্যকর হবে। এবং পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত এই মূল্য তালিকা কার্যকর থাকবে।

ডেঙ্গু রোগ নির্ণয়ের জন্য টেস্ট সমূহের মূল্য নিম্নরূপ হবে :

ক) NS1- ৫০০/- (সর্বোচ্চ), যার পূর্বমূল্য ছিলো ১২০০ – ২০০০/-

খ) IgM + IgE অথবা IgM/ IgE- ৫০০/- (সর্বোচ্চ), যার পূর্বমূল্য ছিলো ৮০০ – ১৬০০/-

গ) CBC (RBC + WBC + Platelet + Hematocrit)- ৪০০/- (সর্বোচ্চ) যার পূর্বমূল্য ছিলো ১০০০/- পর্যন্ত।

উল্লেখ্য, ডেঙ্গু আক্রান্তের গত ১৯ বছরের রেকর্ড ভেঙেছে। গতকাল পর্যন্ত সরকারি হিসাবে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৫২৮। এর আগে গত বছর সর্বোচ্চ রোগী ছিল ১০ হাজার ১৪৮ জন। তবে বেসরকারি হিসাবে সারা দেশে লাখ ছাড়িয়েছে। সরকারি হিসাবে মৃতের সংখ্যা আট বলা হলেও বিভিন্ন হাসপাতালে ৩৩ জনের মৃত্যুসনদে কারণ হিসেবে ডেঙ্গুজ্বর উল্লেখ করা হয়েছে।

আগের সংবাদসিরিয়ায় সরকারি বাহিনীর হামলায় নিহত ১৪
পরবর্তি সংবাদইসরায়েলকে যারাই সমর্থন দেবে তুরস্ক তাদের বিরুদ্ধে অবস্থান নেবে