
আন্তর্জাতিক ডেস্ক
বাশার আল আসাদ সরকারের অনুগত বাহিনীর বিমান হামলায় শিশুসহ কমপক্ষে ১৪ জন প্রাণ হারিয়েছেন। সিরিয়ার উত্তরাঞ্চলে ইদলিবপ্রদেশে এ ঘটনা ঘটে। খবর ডেইলি সাবার।
ইদলিবের কেন্দ্রীয় হাসপাতালের চিকিৎসক ডা. মো. আবরাশ গণমাধ্যমকে জানান, আহতদের মধ্যে পা উড়ে যাওয়া তিন বছরের একটি শিশু এবং পেটের চামড়া উঠে যাওয়া এক যুবকের অবস্থা আশঙ্কাজনক।
এছাড়াও ইদলিবের আরিহা শহর শনিবার সরকারি বাহিনী হামাপ্রদেশের আল-আমকিয়া, মরেক, হাওয়াশ ও আল-জায়ারা প্রদেশে বিমান হামলা চালায়। আরিহা শহরের বিমান হামলায় ১৪ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন।
