ডেঙ্গু প্রতিরোধে কাজ করছেন ওলামায়ে কেরামের একটি দল

ফাতেহ ডেস্ক

ঢাকা মহানগরীতে ডেঙ্গু ও এডিস মশার উৎপাতে জনজীবন যখন বিপর্যস্ত, সরকারের পাশাপাশি মহানগরীর ওলামায়ে কেরামের একটি দল বাসমাহ ফাউন্ডেশনের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে তা প্রতিরোধে তৎপরতা চালাচ্ছেন।

সিটি কর্পোরেশনের পাশাপাশি এডিস মশার বিস্তাররোধে মহানগরীর বিভিন্ন এলাকায় তাঁরা ঔষধ ছিটিয়ে দিচ্ছেন।

জানা যায়, আমেরিকা প্রবাসী আলেম মাওলানা মীর হোসাইনের উদ্যোগে বাসমাহ ফাউন্ডেশনের ব্যানারে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। কার্যক্রমের সমন্বয় করছেন মানবসেবায় নিবেদিত আলেম মাওলানা গাজী ইয়াকুব।

আগের সংবাদআহলে হাদিস আন্দোলন : সূচনা ও বিস্তার
পরবর্তি সংবাদডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এবার মারা গেলেন রাজধানীর এক মাদরাসাশিক্ষক