আন্তর্জাতিক ডেস্ক :
ডেনভার স্টেট ইউনিভার্সিটিতে নামাজরত দুই মুসলিমকে অশালীন ভাষায় লাঞ্ছিত করেছে একজন মহিলা। পাশাপাশি নামাজে বাধা দিতে মহিলাটি হাই সাউন্ডে মিউজিক বাজিয়ে দিয়েছে তাদের কানে।
মঙ্গলবার ডেনভারের মেট্রোপলিটন স্টেট ইউনিভার্সিটির কম্পিউটার ল্যাবে এ ঘটনা ঘটেছে। খবর দ্য ডেনভার পোস্ট।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কম্পিউটার ল্যাবে নামাজ পড়ছিল দুইজন মুসলিম। এমন সময় ল্যাবে থাকা একজন মহিলা হাই সাউন্ডে মিউজিক বাজিয়ে দেয়। এবং বলতে থাকে, অন্য কোথাও গিয়ে এসব করো। আমি তোমাদের ধর্মকে একচুলও মূল্য দেই না। ফালতু ধর্ম।’
ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে উত্তপ্ত হয়ে উঠে ক্যাম্পাস। মহিলাটি কে ছিল, তা খুঁজে বের করবে বলে জানিয়েছে স্টেট ইউনিভার্সিটি কর্তৃপক্ষ।
Woman confronts and verbally abuses two Muslims praying in a computer lab of @msudenver. She intimidates them by playing loud music.
"Do this somewhere else. F*** your religion. I don't care about your prayers."#Islamophobia #America@BigDaddySif pic.twitter.com/fZkdxQHYrD
— DOAM (@doamuslims) December 3, 2019
